Wednesday, April 26, 2023

তুমি ভুলে যাবার অনুমতি চাইলে, আমি চুপ করে রইলাম

 

তুমি ভুলে যাবার অনুমতি চাইলে, আমি চুপ করে রইলাম। তুমি অনুমতি না পেয়ে হতাশ হয়ে ফিরে গেলে। তোমার চলে যাওয়া দেখতে দেখতে সন্ধ্যা নেমেছিলো। তুমি চলে যাবার পরেই মেঘ করেছিলো আকাশে। সন্ধ্যা নামতেই আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। ঝুম বৃষ্টি। অঝোড় ধারায় বৃষ্টি শেষে হঠাত করেই থেমে গেলো পুরো শহর। নিস্তব্দ হয়ে গেলো এক নিমিশেই। আমি হাতের সিগারেট শেষ করে ক্ষুদা নিয়েই ঘুমাতে গেলাম। ঘুম হয়নি সে রাতে। শুধু বারবার ভেসে উঠেছিলো তোমার কাজল কালো আঁখি দুটো। কি মায়াবী চোখ। অথচ আজকে তুমি চোখ মুখ শক্ত করে ভুলে যাবার অনুমতি চাইছো! আসলে কাউকে ভুলে যাবার জন্য এভাবে অনুমতি চাওয়াটা আমার কাছে নতুন লেগেছিলো। জানিনা এর আগে কেউ কারো কাছে চেয়েছিলো কিনা! 

এরপর কেটে গেলো অনেকট সময়। আমি সে শহর ছেড়ে চলে গেলাম অন্য শহরে। আমাদের যোগাযোগ নেই বহুদিন, প্রায় ১৭ বছর হতে চললো। নিজের সকল পরিচয় গোপন করে বাঁচতে লাগলাম যাযাবরের মতো। তুমি চিঠি লিখেছিলে এর মাঝে। আমার ঠিকানায় চিঠি পৌছেছিলো ঠিকঠাক। কিন্তু কোনো উত্তর পাওনি। কারণ সে চিঠিগুলো আমার হাতে পৌছায়নি। আর আমার হাতে এলেও, উত্তর পেতে না। একবারের জন্যও আমার কখনো জানতে ইচ্ছে হয়নি তুমি কেমন আছো। কি করছো, বা কোথায় আছো! আমার এসব কোনোকিছুই জানার আগ্রহ জন্মায়নি। যাযাবরের জীবনকে এত আপন লাগতেছিলো। কিন্তু হঠাত করেই বুকের ব্যথাটা বেড়ে গিয়েছে বেশ কিছুদিন হলো। 

তুমি ভুলে যাবার অনুমতি কেনো চেয়েছিলে ? তা তো বলে গেলেনা! আমি কি তোমাকে অনুমতি দেইনি বলে ভুলতে পারো নি? আসলে কি সহজে কাউকে ভুলে থাকা যায়? পেরেছো কী! 

বলেছিলাম বুকের ব্যথাটা বেড়েছে। এর আগে গ্যাস্ট্রিকের সমস্যা বলেছিলো কবিরাজ। ওষুদপত্র দিয়েছিলো কিছু। ঠিকঠাক ওষুদ খেতেও আমার সহ্য হয়না। 

আজ এখানে আবার বৃষ্টি নেমেছে বহুদিন পরে। এই শহরের মানুষগুলো বড্ড ব্যস্ততায় সময় পার করে। কেউ কাউকে দেখার সুযোগ নেই। দোতলা বাড়ির ছাঁদে বসে আছি। শ্যাওলা জমে একাকার। বাড়িতে কেউ থাকেনা আজকাল। ভদ্র লোকের দুই ছেলেই লন্ডনে থাকে। এক মেয়ে, জামাই সহ আমেরিকায় থাকে। একজন কেয়ারটেকার বাড়ির পাহারা দেয়। নিজের অন্য একটা বাড়িতে স্বামী স্ত্রী দুজনে থাকে। দোতলা বাড়িতে চারটে রুম সম্ভবত আছে। আমি একটা রুমে থাকি। বিদ্যুতের সমস্যা হয় প্রায়ই। পানির সমস্যা খুব একটা হয়না। তবে যেটুকু হয় তাতে মানিয়ে নেয়া যায়। ভাড়া তুলনামূলক কম দিয়েই চলতে পারি।

কিছুদিন হলো মনেহচ্ছে আলোবাতাস ছেড়ে চলে যেতে হবে অন্ধকারে। খুব একা লাগছে নিজেকে। শক্তিহীন হয়ে পড়ছি দিন দিন। কোনো কাজেই আর মন বসছে না। 

ভালোবেসেছিলে কি আমাকে? জীবনে ভালোবাসা ছেড়ে যাওয়ার অসহায়ত্ব কি ভয়ংকরভাবে মানুষকে স্তব্দ করে দিতে পারে। আজকে সম্ভবত কিছুটা উপলব্ধি করতে পারছি। আমি তোমাকে ভালোবেসেছিলাম। ক্ষমা করো আমাকে। ভালোবাসলে ধরেও রাখতে হয়। পারিনি হয়তো। এই অপরাধবোধ আমাকে শেষমেশ শেষ করেই দিবে। অন্ধকার বেড়েই চলছে। আজকের আকাশে কি চাঁদ নেই? 

#ভালোবাসারঅনুভূতি 

লিখাঃ শাকিল আহমেদ রেদওয়ান

২৫ এপ্রিল ২০২৩


Saturday, April 22, 2023

আমার জন্ম মাটির গ্রামে। আমার বেড়ে উঠাও এই কাঁদা মাটির গন্ধ মেখে

 

Photo: Shakil Ahmed | at: Elisha Feri Ghat | Bhola

আমার জন্ম মাটির গ্রামে। আমার বেড়ে উঠাও এই কাঁদা মাটির গন্ধ মেখে। আমার সব স্মৃতিও জমেছে খাল বিল আর রাস্তার ধারে ঠায় দাঁড়িয়ে থাকা তালগাছের সাথে, ছোট কালবার্টের সাথে। শীতের সকালের অন্ধকার হয়ে থাকা মেঘের মতো শিশিরের সাথে। কালবৈশাখীর দুপুরের সাথে। আমার অনেক অনেক স্মৃতি জমেছে বড় পুকুরের পানিতে সাতার দিতে দিতে। 

ধোয়া উঠা গরম ভাত আর ইলিশের ঝোলের সাথে। বর্ষায় টুপটাপ বৃষ্টিফোঁটা টিনের চালের আওয়াজের সাথে।

আমার স্মৃতি জমেছে পরিবারের সাথে, খুনসুটিতে। 

আমার স্মৃতি জমেছে, বাবার ঘামে ঝড়া কষ্টের টাকার সাথে, মায়ের আচলের সাথে, ভালবাসার সাথে, ভাই বোনের আদরের সাথে।  

আমি এমন অজস্র সন্ধ্যা ভোর কাটিয়েছি আমার প্রানের জন্মস্থানের সাথে, যেখানে আমি বারংবার ফিরে আসি, নদীর পাড়ে একাকী বসে থাকার কৌতুহলে। আমার অনেক স্মৃতি জমেছে মেঘনা নদীর পাড়ের স্নিগ্ধ বাতাসের সাথে। 

আমার হাজারো স্মৃতি জমেছে যেখানে, দু এক বাক্যে শেষ হবেনা বলেই শুধু অনুভবের দুয়ার খুলে চুপচাপ ভাবতে থাকি! 

কি পেয়েছি আর না পেয়েছি জীবনে, সেসব মিথ্যে! আমি এমন অনেক কিছুই পেয়েছি, যা আমাকে বারবার বাঁচতে শিখাবে! ভালোবাসি এ আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশকে। 

#প্রানেরজন্মস্থান 

#ভোলা #village #ভোলাজেলা #Bhola 

২৩ এপ্রিল ২০২৩

Thursday, March 23, 2023

My 5th Year Work Anniversary at PriyoShop

 


I am writing to express my sincere gratitude and appreciation for the support and encouragement that I have received from PriyoShop .com Limited over the past five years. As I celebrate my 5th work anniversary, I am filled with a sense of pride and accomplishment, and it wouldn't have been possible without the unwavering support of my workplace and colleagues.

During my time at PriyoShop, I have had the privilege of working alongside some of the most talented and dedicated individuals in the industry. Their commitment to excellence, teamwork, and collaboration has inspired me to strive for greatness, and I am grateful for their guidance and mentorship.

I would also like to extend my heartfelt thanks to the management team for creating a positive and supportive work environment that fosters growth, learning, and innovation. Asikul Alam Khan Sir, Your leadership and vision have been instrumental in shaping the culture and values of our organization, and I feel fortunate to be a part of it.

As I look back on the past five years, I feel a deep sense of appreciation for the opportunities, challenges, and experiences that I have had at PriyoShop. I am excited to continue my journey here and contribute to the success and growth of our organization to create an ecosystem to help MSMEs.

Thank you all once again for everything. I strongly believe in my organization's dreams. I look forward to many more years of working together. 🤝🏻❤️

#team #work #Priyoshop #b2bmarketplace #retail #bangladesh

Thursday, August 18, 2022

আমি ঘর হারা মানুষ | আমার আবার দুঃখ কিসের ? | শাকিল আহমেদ


                                    আমি ঘর হারা মানুষ!

আমার আবার দুঃখ কিসের ? 

মাথার উপর ছাঁদ নাই। 

বৃষ্টিতে ঝুমঝাম কইরা আকাশ থাইকা পানি পড়ে।

মেঘ দেখলে ভয় লাগে। ছেড়া কাথা কম্বল ভিজে গেলে শুকাইতে সময় লাগে। 

মেঝেতে বসতে, কাজ করতে কষ্ট হয়। 

ট্রেনের আওয়াজে রাতে ঘুম হয়না ঠিকঠাক। 

ক্ষুদার জ্বালায় অনেক রাত কাটাইছি বইসা বইসা। 

আকাশের দিকে তাকাইয়া দেখি আমার মতো অনাহারে একটা তারা চোখের পানি ছাড়তাছে। 

নিজের দুঃখ ভুইলা যাই। 

                           আমি ঘর হারা মানুষ! 

আমার আবার দুঃখ কিসের ? 

দুইবেলা ভাত জুটেনা বইলা নিজেরে দুঃখী কমু? 

এই সাহস আমার হয়নাই এখনো। 

দুঃখ বুঝার জন্য তো সুখ চিনতে হয়! আমি তো সুখই চিনতে পারলাম না। 

জীবনে সুখ কারে কয়, সেইটা অনুভব করার মতো অনুভুতি শক্তি তো আমার নাই। 

কেউ কখনো আমারে সুখ দুঃখ চিনাইতে আসেনাই। 

আমিও কখনো এসব শিখার জন্য স্কুল কলেজে যাইনাই।

                           আমি ঘর হারা মানুষ! 

আমার আবার দুঃখ কিসের ? 

ঠিক ঘর হারাও বলা যায়না। আমার আসলে কখনো ঘর ছিলো কিনা জানি না। 

পূর্বপুরুষগন কি ঘরে থেকেছেন! হয়তোবা না। কিংবা হ্যাঁ। 

তবে একটা ঘর বাধার স্বপ্ন আছে। মাটির ঘর। 

মাটির ঘরের দেয়াল উঠানো যায়। ছাঁদ ও দেয়া যায় হয়তো। 

তখন বলতে পারবো আমার মাথার উপর ছাঁদ আছে। 

মাটির ঘর তুলতে কেমন খরচ পড়বে জানা নাই। 

কই থেইকা জানুম এটার খরচ কেমন?  সেইটাও জানিনা! 

                           আমি ঘর হারা মানুষ! 

আমার আবার দুঃখ কিসের ? 

একটা সুখের শহর দেখার ইচ্ছা হয় মাঝেমধ্যেই। 

কিন্তু আবার ভয় পাই। যদি দুঃখ চিনে ফেলি। 

শুনেছি, দুঃখের ভয়ে মানুষ নাকি জীবন থেকে পালাইবার চায়। 

আমার জীবনে সুখ দুঃখের কোনো উপস্থিতি টের না পাইলেও মানুষের ব্যস্ততা দেইখা ভাবতে থাকি, জীবনে ব্যস্ততাই বুঝি সুখের সংজ্ঞা নিয়া আসে? নাকি দুঃখের!

রোদ বৃষ্টি মাথায় নিয়া ঘুরি।  ক্ষুদা এখন অভ্যাসে পরিনত হয়েছে। চোখে কোনো রঙিন স্বপ্ন নাই। 

আমার একটাই ইচ্ছা, আমার মতো মানুষগুলারে যদি কোনোদিন পেট ভইরা খাওয়াইতে পারতাম! 

কিন্তু কিভাবে? 

                        আমি ঘর হারা মানুষ! 

আমার আবার দুঃখ কিসের ? 

অনেক মানুষের কান্নার আওয়াজ শুনি নিয়মিত।

খাবারের জন্য মারামারিও করে।

টিভিতে দেখি একজন মানুষ আরেকজনের মেরে ফেলতেছে। 

অথচ তাদের নাকি প্রচুর অর্থবিত্ত আছে।

কেউ কেউ তো শুনি নিজের মা বাবারেই মাইরা ফেলতেছে। 

আমার তো কোন টাকা পয়সা নাই। দুঃখ নাই, সুখ ও নাই।

 এসব নিয়া ভাবতেও ভালো লাগেনা। মাথার উপর বৃষ্টি ঠ্যাকানোর মতো কোনো ছাঁদ নাই।

 মানুষ বৃষ্টিবিলাশ করে আনন্দ কইরা। আমি বৃষ্টি বিলাশ করি জীবন ভাইবা। 

                        আমি ঘর হারা মানুষ!

আমার আবার দুঃখ কিসের ? 

মাথার উপর ছাঁদ নাই। বাড়ি ফেরার তাড়া নাই। যেখানে রাত, সেখানেই প্রভাত! 

তোমাদের উজ্জ্বল ভুবনে আমার মতো অন্ধকারের জায়গা নাই।  


নামঃ ঘর হারা মানুষ!

লেখাঃ শাকিল আহমেদ

Sunday, August 14, 2022

কবিতাঃ শৈল্পিক অবলোকন | Shakil Ahmed

চোখেমুখে যে বিস্ময় নিয়ে আমি তোমার দিকে তাকিয়েছি, তা সত্যিই বিস্ময়কর! 

আমার হৃদপিন্ডের সাথে হঠাত কেমন অপরিচিত মেলামেশা, ঝড়ের মতো বাড়তে থাকা নিঃশ্বাসের গতিবেগ।

ঢেউ উঠে যায় ক্ষনে ক্ষনে। আমি অপলক নয়নে অবলোকন করে যাই, সূর্যের আলোর মতো ঝলসে আসে চোখ। নামিয়ে ফেলতে হয় অনিচ্ছায়।

আমার শরীর ছুঁয়ে যাও কেমন নিঃশব্দে তুমি। আমি বুঝতে পারি, টের পাই মস্তিস্কের নিউরনে কেমন করে সুখ নিঃসরণ হয়। 

আমি চোখ মেলিয়াও দেখতে পাই, চোখ বন্ধ করিয়াও আরো ভীষনভাবে অনুভবে খুঁজে পাই! 

আমার জীবনদর্শনে এমন অলৌকিক মূহুর্ত আগে হয়েছে কিনা, খুব সম্ভবত নয়! মনে পড়ছেনা। 

তোমার দিকে তাকিয়েছি আমি বারংবার, সহস্রবার। 

শিউলির মতো , গোলাপের পাপড়ির মতো ছড়িয়ে থাকা কোমলতায় ঘেরা এক আকাশ ভালোবাসা মিশ্রিত শৈল্পিক এক প্রান। 

আমি শতবার তোমারি নামে লিখিয়াছি কবিতা। তোমারি জন্য জমেছে কত শত কাব্য আর মধুমাখা গান!

চোখেমুখে যে বিস্ময় নিয়ে আমি তোমার দিকে তাকিয়েছি, হাজার বছরেও তা রয়ে যাবে অম্লান!

কবিতাঃ শৈল্পিক অবলোকন। 

১৩ই আগস্ট ২০২২

#শাকিলআহমেদরেদওয়ান #shakilahmedredwan

প্রথমবার মা/বাবা হওয়ার অনুভূতি ঠিক কেমন !

আপনার জীবনে প্রথম সবকিছুর অনুভুতি সম্পর্কে বলতে পারবেন কয়েক লাইন? প্রথম স্কুলে যাওয়া, প্রথম প্রেমে পড়া, প্রথম সাইকেল চালাতে পারা, বাইক চালাতে পারা, ইত্যাদি।

প্রথম সব কিছুর অনুভুতি অন্যরকম থাকে। যা আসলে কয়েক শব্দে প্রকাশ করে অনুভুতি বুঝানো অসম্ভব প্রায়।

নিজে যেহেতু এখনো বাবা হতে পারিনি। তবে যতটুকু বুঝতে পারি। প্রথম বাবা মা হবার অনুভুতি ঠিক সেরকম, যেমনটাঃ হাজার হাজার অপেক্ষা এবং কষ্টের পরে কোনো কিছু পাওয়া মানে, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসেবে নিজেকে কল্পনা করা। সেই মুহুর্তে আপনার জীবনের হাজার অর্জনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হয়ে দাঁড়ায় এটা।

অনেকের কাছেই এমন অভিজ্ঞতার কথা শুনতে পেরেছি। পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভুতির মধ্যে একটা হলো বাবা মা হবার অনুভুতি।

ফেসবুকে আমিঃ শাকিল আহমেদ রেদওয়ান

লিংকডইনে আমিঃ Shakil Ahmed

Saturday, August 13, 2022

দীর্ঘ ৪ বছরের সম্পর্ক ভেঙে যেতে দেখেছেন? এবং অতীত ভুলে সুখী হয়েছে কিনা?


 আমি দেখেছি ৬ বছর নয় শুধুমাত্র। দীর্ঘ ৯ বছরের সম্পর্ক ভেঙেছে। এবং দুজন আলাদা হয়ে গেছে। একজন বিয়ে করে সংসার করছে। আরেকজন এখনো ঘুরে বেড়াচ্ছে নিজের মতো করে।

অতীত ভুলে সুখী হয়েছে কিনা?

এটা সম্পূর্ণই আলাদা বিষয়। মনস্তাত্বিক ব্যাপার। অতীত খুব সহজে ভুলা সম্ভব হয়না। তবে আস্তে আস্তে স্মৃতিগুলো ধুসর হতে থাকে। যখন নতুন সম্পর্কে নতুন নতুন স্মৃতি যোগ হতে থাকে। সময়গুলো সুন্দর কাটে। তখন স্বাভাবিক ভাবেই আগের স্মৃতি নিয়ে ভাবার সময় কম থাকে। ব্যস্ততা বাড়ে, সংসারের কাজ বাড়ে। সব মিলিয়ে যদি কেউ চায়, আগের অতীত ভুলে সামনের দিনগুলো ভালো কাটাবে। তাহলে অবশ্যই সম্ভব।

তবে, বর্তমানে এরকম লম্বা রিলেশনশীপ ভেঙে যাওয়াটা অবাক হবার মতো কিছু নয়। হরহামেশাই এমন ঘটনা ঘটছে। একসাথে থাকার পরেও সম্পর্ক ভেঙে যাচ্ছে। নতুন করে অন্য কোথাও সুখ খুজার চেষ্টা করছে নিয়মিত। লম্বা সময় কোনো বিষয় নয়। ৬ কিংবা ৯ । হতে পারে ৬ মাসের সম্পর্কেও অনেক বেশি আনন্দ আর ভালোবাসা থাকে। যেটা ছেড়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে যায়।

তাই আমার মনেহয়- সম্পর্কের বয়স দিয়ে ভালোবাসা পরিমাপ করা অসম্ভব। ভালো থাকুন, সুস্থ থাকুন। নিজের মানসিক স্বাস্থ্যের দিকে সবার আগে নজর দিবেন। ধন্যবাদ।

ফেসবুকে আমিঃ শাকিল আহমেদ রেদওয়ান

লিংকডইনে আমিঃ Shakil Ahmed